বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের বেলা ১১টায় এসে ২টায় চলে যাওয়া চলবে না’: বিচারকদের প্রতি আইনমন্ত্রীর কড়া বার্তা কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড আইনজীবীর ভুলে মক্কেলকে ভোগান্তিতে ফেলা উচিত নয়: হাইকোর্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন: দৈনিক সাড়ে তিন হাজার পর্যটকের সীমা ও পরিবেশবিধির কড়া নজরদারি। কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’: এক মঞ্চে চার প্রযোজনার নান্দনিক পরিবেশনা আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে

সাকিবের নিষেধাজ্ঞা শেষ : শিশিরের জমকালো উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৫১৯ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আনন্দটা একটু বেশিই। ছবি : সংগৃহীত

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ। আর মাঠে নামতে বাধা নেই সাকিব আল হাসানের। তাই খুশি ভক্ত-শুভানুধ্যায়ীরা।

তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আনন্দটা একটু বেশিই। আতশবাজির মাধ্যমে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দ উদযাপন করেছেন তিনি।

নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও শেয়ার করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তাঁর প্রাপ্যই।’

নিষেধাজ্ঞ থেকে মুক্ত হলেও আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

জুয়াড়ির তথ্য গোপন করে ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব।

তাই দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট