1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি - আদালত বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা?

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৯৮৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০৪৭) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর এবং পশ্চিম এশিয়ার অন্যতম ব্যবসা কেন্দ্র দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।

বিদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৯ দিনের চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে থাকবেন।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামুদি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

সূচি অনুযায়ী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু করোনার কারণে যথাসময়ে তা করা সম্ভব হয়নি। সূত্র বাসস

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট