সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন

১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬২৩ বার পড়া হয়েছে

১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৫ মে ২০২৪
গত কয়েকবছর ধরে সবার আগে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদের তারিখ ঘোষণা করতো। এবার ব্যতিক্রম ঘটনা ঘটলো। আফ্রিকার দেশ মিসর এবার সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো। এবার মিসরে ঈদুল আজহা উৎযাপিত হবে ১৬ জুন। আর বাংলাদেশে সম্ভাব্য তারিখ ১৭ জুন।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।
শনিবার (২৫ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানিয়েছে, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা বাহে বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে। তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।

তিনি জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। এ হিসাব অনুসারে বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট