শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, বার্তাঃ২৩ মার্চ ২০২৪।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কারওয়ান বাজার অংশে নামার র‍্যাম্প খুলছে । র‍্যাম্পটি এফডিসি’র কিছুটা সামনে নেমেছে।

বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র‍্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পাশ্ববর্তী এলাকায়।

বর্তমানে হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশে কাজ চলছে। এখানে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য একটা সংযোগ সড়ক হবে।

এর মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬তম র‍্যাম্প খুলবে। এর আগে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ওঠানামা মিলিয়ে ১৫টি র‍্যাম্প খুলে দেওয়া হয়েছে। পুরো এক্সপ্রেসওয়েতে ওঠানামার সংযোগ সড়ক থাকবে মোট ৩১টি। কাওলা থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। তবে ৩১টি র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

ট্রাফিক বিভাগ বলছে, এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন নামার কারণে এখন ফার্মগেট ও ইন্দিরা রোডে চাপ রয়েছে। কারওয়ান বাজারের র‍্যাম্প খুলে দিলে মতিঝিল ও দক্ষিণমুখী যান তখন এই র‍্যাম্প ব্যবহার করবে। এতে ফার্মগেট ও ইন্দিরা রোডের চাপের বড় অংশ কারওয়ান বাজার ও আশপাশের সড়কে চলে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews