মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন আদালতে আত্মসমর্পণের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চান শেখ হাসিনা: মন্তব্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয় ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত কারণ না জানিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১৩৮৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাসে সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল।

করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছে। তবে স্থগিত হওয়া ডিপিএলের ম্যাচ এই বছরে হওয়ার কোনো সম্ভবনা নেই।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হলে ডিপিএল আর আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আগামী বছর জানুয়ারিতে ডিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি।

সুজন বলেন, ‘এ বছর তো আসলে (ডিপিএল আয়োজন) সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ততো আগে যাই, আমরা তারপরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয়না সম্ভব হবে। ‘

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তারা আসলে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএলে খেলা হবে বলে জানিয়েছেন সুজন। তবে যদি ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে না চায় তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরই ডিপিএল শুরু হতে পারে বলে জানান সুজন।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরাতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ ও স্বাভাবিক। কারণ দুটোতো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে আমরা আমাদের প্লেয়ার ছাড়া খেলবো না সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট