শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন সড়ক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন সড়ক।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :২২ জুন ২০২৩।

বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন সড়কের নাম বললে প্রথম দিকেই থাকবে ঢাকা – ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে। চার লেনের মহাসড়কের মাঝের ডিভাইডারে ফুলের চারা রোপন করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাসমূহে রাস্তা পারাপারের জন্য স্থাপন করা হয়েছে ফুট ওভার ব্রিজ। এসব ফুটওভার ব্রিজের স্থাপত্যশৈলী একটু ভিন্ন রকম। দূর থেকে প্রথমেই দৃষ্টি কেড়ে নেয় ফুটওভার ব্রিজের মাঝ বরাবর থাকা ভিন্ন রকম সেই ডিজাইন।

এই এক্সপ্রেসওয়েতে ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু ও কালভার্ট রয়েছে। দেশের এই প্রথম এক্সপ্রেস হাইওয়ের মূল সড়কে চারটি লেন এবং দুই পাশে সাড়ে ৫ মিটার করে (একেক পাশে দুই লেন করে) দুটি সার্ভিস লেন আছে। এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হয়েছে সেটা সন্দেহাতীত ভাবে বলা যায়।

এক্সপ্রেস ওয়ে থেকে সুন্দর এই সমস্ত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ  দেখলে সত্যিই মন ভরে যায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার ছোঁয়া দেখতে হলে ঢাকা- ভাঙ্গা  মহাসড়কের অসাধারণ  সৌন্দর্যের নিদর্শন গুলোর মধ্যে দেখা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট