1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব - আদালত বার্তা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে? যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে?

পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাতীয়
পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৯ ডিসেম্বর ২০২৪
পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা। তদন্তকাজ তদারক করবেন সংশ্লিষ্ট অ্যাটর্নি বা প্রসিকিউটর। ফৌজদারি মামলা তদন্তের জন্য পৃথক তদন্ত সংস্থা গঠনের কথা বলা হয়েছে। এই সংস্থা হবে পুলিশ বাহিনী থেকে স্বতন্ত্র একটি কাঠামো।

অন্তর্বর্তী সরকারের গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশন এসব প্রস্তাব করেছে। গত ১১ ডিসেম্বর আইন মন্ত্রনালয়ে এই প্রস্তাব জমা দেয় কমিশন।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ফৌজদারি মামলা তদন্তের ভার আর পুলিশের কাছে থাকবে না। বিচার বিভাগ সংস্কার কমিশন পৃথক তদন্ত সংস্থা গঠনের এই প্রস্তাব সংবলিত সুপারিশ আইন মন্ত্রণালয়ে দিয়েছে। পুলিশ বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ফৌজদারি মামলার তদন্ত করে।

সংস্কার কমিশনের সূত্র বলছে, ফৌজদারি মামলায় আসামির সাজা নির্ভর করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনের ওপর। তবে এই তদন্তে কখনো কখনো পক্ষপাত, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও দুর্বলতার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব কারণে কখনো কখনো প্রকৃত আসামির সাজা হয় না, নির্দোষ ব্যক্তি ফেঁসেও যান। তাই তদন্তের ক্ষমতা পুলিশের কাছ থেকে নিয়ে পৃথক তদন্ত সংস্থাকে দিলে দ্রুত ও স্বচ্ছ তদন্ত হবে। এতে বিচারপ্রার্থীদের হয়রানি কমবে, প্রকৃত আসামিদের সাজা হবে, নির্দোষ মানুষ ফাঁসবে না এবং তদন্তে আন্তর্জাতিক মান নিশ্চিত হবে।

অন্তর্বর্তী সরকারের গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশন ১১ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ে সুপারিশ জমা দেয়। ওই সুপারিশে পৃথক তদন্ত সংস্থা গঠনের পাশাপাশি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য স্থায়ী আইনজীবী নিয়োগ দিতে পৃথক অ্যাটর্নি সার্ভিস করার প্রস্তাবও রয়েছে।

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, দেশে বিরোধী পক্ষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা এবং পুলিশকে ব্যবহারের মাধ্যমে হেনস্তার ঘটনা অহরহ ঘটে। এর ওপর রয়েছে পুলিশের কিছুসংখ্যক সদস্যের দুর্নীতি; যা রোধের জন্য যথেষ্ট ব্যবস্থা নেই।

কমিশনের সুপারিশে বলা হয়েছে, তদন্ত সংস্থায় নিয়োজিত জনবল পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা হবে। তাঁদের নিয়োগ, চাকরির শর্তাবলি, নিয়ন্ত্রণ, বাজেট, অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয় একটি স্বতন্ত্র সংগঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোভুক্ত হবে। মামলা হওয়ার পরই কেবল তদন্ত সংস্থা কাজ শুরু করবে। তবে জরুরি ক্ষেত্রে এবং ঘটনার জটিলতা ও গুরুত্ব বিবেচনা করে পুলিশ আনুষ্ঠানিক মামলা করার আগেও সম্ভাব্য তদন্তের অংশ হিসেবে তদন্ত সংস্থার সহায়তা নিতে পারবে। তদন্ত শুরুর প্রথম পর্যায় থেকেই তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট অ্যাটর্নি বা প্রসিকিউটরের তদারকিতে তদন্তকাজ চালাবেন। পুলিশ বিভাগ ও তদন্ত সংস্থার কাজের সুনির্দিষ্ট বিভাজন থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন এবং যথাযথ বিধানসংবলিত নতুন আইন তৈরি করতে হবে।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, প্রস্তাবিত স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা বিচারপ্রক্রিয়ায় জনগণের আস্থা বাড়াবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ থেকে তদন্তকারী সংস্থাকে আলাদা করলে তদন্তপ্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অবহেলা

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট