সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: ‘জুলাই সনদ’ ও বিচার বিভাগের স্বাধীনতায় জোর ধর্মীয় পরিচয় নয়, অপরাধের বিচারই হোক—ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্ন  অবকাশের পর খুলছে সুপ্রিম কোর্ট: কাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ, থাকছে প্রথাগত সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়

বাজেট নিয়ে ‘কোন অনাথ কী বললো’ গুরুত্বপূর্ণ নয় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বাজেট নিয়ে ‘কোন অনাথ কী বললো’ গুরুত্বপূর্ণ নয় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৫ মে ২০২৩।

আগামী বাজেট নিয়ে সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমএফের ঋণ নেওয়ায় ‘দেশের বাজেট এখন অনাথ’—এমন মন্তব্যের গুরুত্ব নেই বলে মনে করেন তিনি।
‘দেশের বাজেট এখন অনাথ, আইএমএফ তার পালক পিতা’ সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টার্চাযরে এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই করোনার সময়, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশনের মধ্যে বাজেট যে করতে পারছি, এর জন্য একটু ধন্যবাদ জানায়েন। ’
‘দেশের বাজেট এখন অনাথ’ এমন মন্তব্যকারী ‘অনাথ’ মন্তব্য করে সরকার প্রধান বলেন, ‘কোন অনাথ এসে কী অনাথের কথা বলছে, সেটার দায়িত্ব তো আমরা নেবো না।
আর আইএমএফ লোনটা তাদেরই দেয়, যাদের লোন পরিশোধ করার সক্ষমতা থাকে। ’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এত অনাথ হয়নি। আর কেউ অনাথ হয়ে গেলে তো আইএমএফ লোন দেয় না। দেবার সামর্থ্য আছে বলেই আমরা নিয়েছি। এটা হলো বাস্তব কথা। এই কথাটা মাথায় রাখতে হবে। ’
তিনি বলেন, ‘তারা (আইএমএফ-বিশ্বব্যাংক) তো আমাদের অর্থনীতি, আমাদের উন্নতির যথেষ্ট প্রশংসা করেছে। আমরা পারতপক্ষে কারো কাছে হাত পেতে চলতে চাই না। যত পারি নিজের পায়ে দাঁড়াতে (চাই)। ’
আসন্ন বাজেটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল (রোববার গণভবনে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসে সব কিছু আমরা ঠিক ঠাক করে দিয়েছি।’
গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা থাকবেই, রাজনীতি যখন করি, রাজনীতিতে সমালোচনা, বিরোধিতা থাকবেই। এটা তো স্বাভাবিক। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। সেভাবে কাজ করে উন্নয়ন করছি বলেই তো আজ বাংলাদেশকে এ পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। ’
কিছু লোক কান থাকতে বধির
সরকারের উন্নয়ন দেখতে না পাওয়াদের চোখ থাকতে অন্ধ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে দেশের কাজ যত ভালোই হোক, কোন কিছুর ভালো তারা দেখতে পায় না। এরা হচ্ছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা (ভালো কাজ) প্রশ্নবিদ্ধ করতে যত পারে অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। হয় তাদের জ্ঞানের অভাব, আর নয় তাদের দুরভিসন্ধি। অথবা প্রতিহিংসাপরায়ণ হয়ে করে। ’
বিগত সময়ে দেশ কতটা এগিয়েছে সে বিষয়ে টানা তিনবারের সরকারপ্রধান বলেন, ‘২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ এর নির্বাচনে সরকার গঠন করলাম। ওই ২০০৮-এর বাংলাদেশ কী ছিল, আজকে ২০২৩-এ বাংলাদেশ কোথায় এসছে, এই হিসাবটা করলেই তো বাংলাদেশ কতটা এগিয়েছে, তা মানুষ জানতে পারবে। ’
দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অতি দরিদ্রের হার ছিল ২৫ ভাগের ওপরে, সেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে নামাতে পেরেছি। তার মানে কি আমাদের দেশে অতি দরিদ্র বলে তেমন কিছু নেই। তাদেরও আমরা ব্যবস্থা করে দেবো। ’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট