শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব

রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- নাঈম (১৮), কাব্য (১৯) ও স্পন্দন বসু (১৯)। আহত সবাই সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে অভিযোগ করে আহত কাব্যের বাবা আবুল কালাম আজাদ বলেন, সিটি কলেজের তিন শিক্ষার্থী ধানমণ্ডি আড়ংয়ের সামনে বাস থেকে নামার পর পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেসহ তিনজনকে মারধর করে। খবর পেয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। কাব্যের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত অন্য দুজনের অবস্থাও ভালো নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমণ্ডি থেকে আহত অবস্থায় তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের দুজনের মাথা ও একজনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি ধানমণ্ডি থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি কলেজের আহত তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে মেরে আহত করেছে বলে জানতে পেরেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট