মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ বিসিএম অর্থনৈতিক করিডর: বাণিজ্যিক সম্ভাবনা ও সার্বভৌম স্বার্থের সমীকরণ বাদী নিজেই বলছেন সে মামলার ‘আসামি নন’, তবুও দুই বছর ধরে কারাগারে: আইনি মারপ্যাঁচে অসহায় বিচারপ্রার্থীর দীর্ঘশ্বাস দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি: আইন সচিব আদালতে সময়মতো মামলার নথি পাঠাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কড়া নির্দেশনা বাংলাদেশের রাজনীতি ও স্থিতিশীলতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় বৈঠক

সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ডিসেম্বর ১৩, ২০২৩
নির্বাচনে প্রার্থী হতে যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে একাধিক রিট আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা যাদের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর নেই তাদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। অন্যদের আবেদন আগামীকাল শুনবেন আদালত।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এর মধ্য যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কেউ হাইকোর্টে রিট আবেদন করেন।
সময়মতো মনোনয়ন জমা দিতে না পারা ব্যক্তিদের বিষয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, সময়মতো হাজির হয়ে যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট নির্দেশনা দিলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। ইসির অতিরিক্ত সচিবের এমন বক্তব্যের পর হাইকোর্টের পক্ষ থেকে এমন আদেশ এলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট