শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ

  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

ডেস্ক নিউজ আদালত বার্ত :৬ মে ২০২৩।

সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শনিবার সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এ ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।সা

তক্ষীরায় গাছ থেকে আম সংগ্রহ শুরু

২ জাপানি পর্যটকের অর্থ ছিনিয়ে কক্সবাজার ভ্রমণ, গ্রেপ্তার ৩

বজ্রপাতে এক দিনে ৮ জনের মৃত্যু
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, ওয়ান টাইম (একবার ব্যবহার্য) গ্লাস ও প্লেট, চিপসের প্যাকেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দ্রব্য নিয়ে যান। ব্যবহার শেষে এসব দ্রব্য নদীতে এবং সুন্দরবনের মধ্যে ফেলে দেন। ফলে নদী ও সুন্দরবনের পরিবেশের বিপর্যয় ঘটছে। এছাড়া অনেক প্রাণী মারাও যাচ্ছে। এ বিপর্যয় ঠেকাতে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিটি ট্রলারে ডাস্টবিন রাখা থাকলেও সেখানে না ফেলে নদীতে ফেলা হয় আবর্জনা। আমরা বারবার বলার পরও পর্যটকরা কর্ণপাত করছেন না।
সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার আমি নিজে পরিদর্শন করে দেখেছি নদীর মধ্যে অনেক প্লাস্টিকের পাত্র ভাসছে। এগুলো কোন ট্রলার বা নৌযান থেকে ফেলা হয়েছে, এমন তথ্যও দিতে চান না ট্রলার চালকরা। যে কারণে শনিবার সকাল থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।
পরিবেশ রক্ষার শর্ত মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে জানান ইকবাল হোসাইন চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews