মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
ইতিহাসের বয়ান, বৈশ্বিক রাজনীতি এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতা সাংবাদিকের নিবন্ধন: স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণের নতুন কাঠামো? ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি উদ্বিগ্ন নাগরিকদের যৌথ বিবৃতি শ্রেষ্ঠ শিক্ষককে ঘিরে সামাজিক বিতর্ক ব্যক্তিস্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সামাজিক মূল্যবোধের নতুন বাস্তবতা ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা এস. সাঈদ—অভিবাসী সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল গ্রাহক স্বার্থ সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের প্রশ্নেও নির্দেশনা চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

  • প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৮৩ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৫ মার্চ ২০২৩।

 

দুই বছরের জন্য (২০২৩-২০২৪) নেতা নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ মার্চ) ভোট শুরুর আগে নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে সমিতির মিলনায়তনের ভেতরে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল মঙ্গলবারও (১৪ মার্চ) ভোটগ্রহণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ করেছিলেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে পড়ে আদালত অঙ্গন। ফলে তখন থেকেই আদালতপাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা।
জানা গেছে, বুধবার সকাল থেকেই ভোটকে কেন্দ্রে করে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির মিলনায়তনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা। একপর্যায়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট