শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
ডা. মাহারাং বেলোচ: বেলুচ আন্দোলনের প্রতীক, নাকি রাষ্ট্রের চোখে বিতর্কিত নেতা? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনীয়, তবে সংস্কারের সুযোগ রয়েছে: তাজুল ইসলাম ৪৫ বছর পলাতক জীবনের পর ধরা পড়়়লেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় দণ্ডিত আসামি সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ইতিবাচক মনোভাব: ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নের চালিকাশক্তি ৮৬% মামলার তদন্ত ঝুলে আছে: ময়নাতদন্ত সংকট, তথ্যঘাটতি ও ঢালাও আসামির জটিলতা বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিক রায় Pentagon Papers মামলায় যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আদালত প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ

হাজতখানার ছবি ভাইরাল, আসামির সঙ্গে সেলফি তুলে এসআই ক্লোজড

  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬৩৭ বার পড়া হয়েছে

হাজতখানার ছবি ভাইরাল, আসামির সঙ্গে সেলফি তুলে এসআই ক্লোজড।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৫ মে ২০২৩।

 

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মীদের পিস্তল ঠেকিয়ে হামলার অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সাথে পুলিশ কর্মকর্তার সেলফি এবং থানার হাজতখানার ভেতরে মান্নাসহ তার অপর সহযোগীদের শুয়ে ও বসে থাকার সিসি ক্যামেরার ছবি ভাইরালের ঘটনা ঘটেছে।
সেলফি তোলার ঘটনায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গারদখানার সিসি ক্যামেরার ছবি ভাইরালের বিষয়টি তদন্ত করা হচ্ছে। কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, আসামির সাথে সেলফির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে এসআই সাইদুলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরার ছবির বিষয়টি তদন্ত করে দেখছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ।
মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার (১৪ মে) রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকের উপর হামলা চালায় মান্না ও তার অনুসারীরা। হামলায় মনা আহমেদ, আব্দুল হালিম ও জা‌হি‌দুল ইসলাম আহত হয়।। পরে আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মনা আহমেদ ওই রাতেই বাদি হয়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই কাউনিয়া থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মান্নাসহ ১০ জনকে আটক করে। এরপর সকালে র‌্যাব আরও তিন জনকে আটক করে কাউনিয়া থানায় সোপর্দ করে। আর এই ১৩ জনকেই মনার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ, আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

থানাহাজতে থাকা আসামিদের ছবি ভাইরাল হওয়ার ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) বলেন, এমন ফুটেজ বা ছবি কোনোভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই। এমনটা যদি হয়েও থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews