1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আগে পরিচয়, পড়ে গ্রেপ্তার - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আগে পরিচয়, পড়ে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আগে পরিচয়, পড়ে গ্রেপ্তার।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১ সেপ্টেম্বর, ২০২৪

আগে পরিচয়, পড়ে গ্রেপ্তার
কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

যৌথ অভিযানসহ যেকোনো ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যাটা খুবই নগণ্য। আরও বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট