
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৯ আগস্ট ২০২৬
শনিবার (২৯ আগস্ট) সকালে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘বিভিন্ন কাজে এআই ব্যবহার খুব দরকার। এক্ষেত্রে যথাযথভাবে এআই ব্যবহার করার ক্ষেত্রে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা সবচেয়ে বেশি দরকার। ভেরিফাই না করে এআই ব্যবহারটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এআইয়ের কারণে চাকরি হারা হয়ে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, সেটিও একটি নেতিবাচক দিক। এআই ব্যবহার করতে গিয়ে মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন যান্ত্রিক জীবন নিয়ে মানুষ এত ব্যস্ত যে, সামাজিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ কমে গিয়েছে। সে
কারণে এআইয়ের ক্ষতিকর দিক বিবেচনায় রাখতে হবে।’
কাজকে আরও সুন্দর করার জন্য এআই ব্যবহার করা যাবে উল্লেখ করে জুবায়ের রহমান বলেন, ‘তবে এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না। এটি হবে অনৈতিক। ফ্যাক্ট এবং আইনের সঙ্গে বিবেক দিয়েই বিচারের রায় দিতে হয়। কিন্তু বিবেককে এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে এআইয়ের অপব্যবহার যেন না হয়। সতর্ক থাকতে হবে।