শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Title :
আইনের রক্ষকরাই এখন ঝুঁকিতে: পুলিশ সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় উদ্বেগ বাড়ছে নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ কক্সবাজার সমিতির  সুবর্ণজয়ন্তী  ও পুনর্মিলনী অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ কক্সবাজার সমিতির  সুবর্ণজয়ন্তী  ও পুনর্মিলনী অনুষ্ঠান।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ২৭ জানুয়ারি ২০২৩।

ঢাকার বুকে এক চিলতে কক্সবাজার এই স্লোগানে সদস্যদের পারিবারিক মিলনমেলা সুবর্ণজয়ন্তী ও পূনর্মিলনের
আয়োজন করেছে ঢাকাস্থ কক্সবাজার জেলাবাসীদের সংগঠন কক্সবাজার সমিতি- ঢাকা। একই সাথে চারজন বিশিষ্টজনকে আজীবন সম্মাননা ও স্বস্ব ক্ষেত্রে সফলতা অর্জন করায় পাঁচজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ঢাকার অদূরে পূ্র্বাচল মেরিন সিটি পার্কে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্য ও ঢাকাস্থ কক্সবাজারের বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন। সারাদিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, নানা আয়োজন ছিলো চোখে পড়ার মত।

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সভাপতি স্থানীয় সরকার বিভাগের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
কক্সবাজার সমিতির পক্ষ থেকে আজীবন সম্মাননা ও
অভিনন্দন স্মারক প্রদান করা হয় সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত পাঁচজন বিশিষ্টজনকে। তন্মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কক্সবাজার সমিতির সহ-সভাপতি মোমিনুর রশিদ আমিন (কাজল), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠকমাহমুদুল ইসলাম রানা, সোশ্যাল ইসলামি ব্যাংকের এমডি জাফর আলম ও বাংলা চ্যানেল বিজয়ী মোঃ শহীদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে হেলালুদ্দিন আহমেদ কক্সবাজার সমিতির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। পারস্পরিক সৌহার্দ্য কে আরো নিবীড় করার জন্য করণীয় সব উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।

সকালের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্ছালনা করেন প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম ও এডভোকেট আনিস উল মাওয়া আরজু।

সারাদিনের বিভিন্ন আয়োজনের মধ্যে অনেকেই দীর্ঘদিন পর একত্রিত হয়েছেন। চলেছে আড্ডা-খুনসুটি , কুশলাদি বিনিময়। মহেশখালির মিষ্টি পান ও কক্সবাজারের নির্ভেজাল শ্যুটকি’র স্টল ছিল এই আয়োজনে।

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পর বিখ্যাত মেজবানি ভোজ দিয়ে মধ্যাহ্ন ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র র মধ্যদিয়ে শেষ আয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট