শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
আদালত প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিসা না দিয়ে অর্থ আত্মসাৎ, ৪ আসামি রিমান্ডে ডিবি কর্মকর্তা নাজমুলসহ ৪ জনকে আদালতে হাজিরের নির্দেশ। তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলামের বিদায়ী ভাষণে বলেন — “বিচারকের পদ থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ন্যায়বিচারের আদর্শ থেকে নয়।” শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৩৬ বার পড়া হয়েছে

রেডিও-টেলিভিশন প্রতিটায় হট টক: প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ আদালত বার্তাঃ০২ নভেম্বর ২০২২।

দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠককালে বেসরকারি টেলিভিশনের টক শোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রচুর বেসরকারি টেলিভিশন অনুমোদন দিয়েছে। এখন তারা কথা বলার সুযোগ পেয়ে আওয়ামী লীগের সমালোচনা করছেন।’ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই ইচ্ছেমতো কথা বলছেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি সরকারি টেলিভিশন আর একটি রেডিও ছিল। আমরা এখন প্রচুর টেলিভিশন আর রেডিও করে দিয়েছি। প্রতিটায় হট টক। অমুক সমুক। কথাবার্তা। সবই আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি মুখ খুলে দিয়েছি। এত জায়গা করে দিয়েছি বলেই তো কথা বলতে পারছেন। নইলে তো কথা বলতে পারতেন না। সারা দিন বলেন বাকস্বাধীনতা নেই। এতগুলো টিভিতে টক টক কথা বলেন। এই কথাগুলো আসতো কোত্থেকে?’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই স্যোশাল মিডিয়ায় ইচ্ছামতো বলতে পারছে আর বক্তৃতা দিতে পারছে। স্যোশাল মিডিয়ায় কথা বলার সুযোগ কই পেতেন যদি আমি ডিজিটাল বাংলাদেশ না করতাম?

করোনা নিয়ন্ত্রণে সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘পিপিইসহ সুরক্ষাসামগ্রী সবই তো আমরা নিজেদের টাকায় কিনে বিনা পয়সায় সরবরাহ করেছি। প্রতিটি টাকা খরচ করেছি মানুষের জন্য। পানির মতো আমরা টাকা খরচ করেছি। কখন কী নিয়ম মানতে হবে, অত দেখার সময় আমাদের নাই। এটা ছিল ইমার্জেন্সি। এক্ষুনি আমর ওষুধ কিনতে হবে। সোজা বিমান পাঠিয়ে নিয়ে এসেছি। প্লেন পাঠিয়ে সিরিঞ্জ নিয়ে এসেছি। ভ্যাকসিন সংরক্ষণে কুলিং সিস্টেম প্রয়োজন পড়েছে। এগুলো আমরা কিনেছি, ভাড়া করেছি। করোনা টিকা প্রদানের কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা করতে হয়েছে। এই খরচগুলোর বিষয় কারও এতটুকু নজর আছে?’

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের পত্রপত্রিকায়-মিডিয়া এখন দেখি সবাই একই কথা বলে বেড়ায়। তারা কি কখনও খুঁজে দেখেছেন কী কী আমরা করেছি, কীভাবে করেছি? দুর্নীতি দুর্নীতি, এটা সেটা, টাকা গেল কোথায়? টাকা তো সব মানুষের জন্য খরচ হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি করার জন্য তো ক্ষমতায় আসেনি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews