সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আসামির বিনা বেতনে চাকরি ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কারাগারের দুই বন্দির মৃত্যু মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ জাল সনদে ১৯ বছর চাকরি: সুপ্রিম কোর্টের সাবেক কর্মীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ বয়ঃসন্ধিতে সন্তানের বন্ধু নির্বাচন: ভালো ও ক্ষতিকর বন্ধুত্বের পার্থক্য শেখাবেন কীভাবে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায়

নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক

নিউজ ডেস্ক,  আদালত বার্তাঃ২১ সেপ্টেম্বর ২০২৬

​নড়াইল জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন আসামি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত সড়কের এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে রামদা, চাপাতি ও গাছি দাসহ তাদের হাতেনাতে আটক করে সদর থানা-পুলিশ। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল এলাকায় আসামিদের এমন অস্ত্র বহনের ঘটনায় উপস্থিত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আটককৃত ১১ ব্যক্তি একটি চলমান মামলায় রোববার আদালতে হাজিরা দিতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানোর আগে তারা আদালত চত্বরে অবস্থিত এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা-পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক রামদা, চাপাতি ও গাছি দা।

​আটককৃত ব্যক্তিরা হলেন— কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট