বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ বিসিএম অর্থনৈতিক করিডর: বাণিজ্যিক সম্ভাবনা ও সার্বভৌম স্বার্থের সমীকরণ বাদী নিজেই বলছেন সে মামলার ‘আসামি নন’, তবুও দুই বছর ধরে কারাগারে: আইনি মারপ্যাঁচে অসহায় বিচারপ্রার্থীর দীর্ঘশ্বাস দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ

গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ১৮ নভেম্বর ২০২৬

দীর্ঘ আত্মগোপন শেষে অবশেষে আইনের জালে ধরা পড়লেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তারের পর প্রকাশিত ছবিতে দীর্ঘ পলাতক জীবনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। একসময়ের দাপুটে এই মেয়রকে বেশ কিছুটা পরিবর্তিত অবয়বে—মুখভর্তি দাড়ি, পেছনে আঁচড়ানো চুল ও সাধারণ পোশাকে দেখা গেছে। তবে পুরো সময়জুড়ে তাঁকে শান্ত ও সংযত আচরণ করতে দেখা যায়।

আদালতের কাঠগড়ায় যুক্তি-পাল্টাযুক্তি সন্ধ্যা ছয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, জুলাই আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আসামির সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যেও তাঁদের অর্থায়ন ও ইন্ধন রয়েছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ডিভাইস ফরেনসিক করা জরুরি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল ও জামিন আবেদন করে বলেন, এজাহারে সাঈদ খোকনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং সাবেক মেয়র ও সংসদ সদস্য হিসেবে কারাগারে তাঁর প্রাপ্য ‘ডিভিশন’ দেওয়ার আবেদন জানানো হয়। শুনানির একপর্যায়ে সাঈদ খোকন হাত তুলে আদালতের উদ্দেশে কথা বলার অনুমতি চাইলেও আদালত বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

নগর ভবনের পুরোনো আমলনামা ও ‘অনুগত বলয়’ প্রসঙ্গ ২০১৫ সালে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে হিসেবে বিপুল প্রত্যাশা নিয়ে ডিএসসিসির দায়িত্ব নিয়েছিলেন সাঈদ খোকন। তবে মেয়াদকালে নগর ভবনের নানা অনিয়ম, মার্কেট ও দোকান বরাদ্দ এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার আলোচনা-সমালোচনার জন্ম দেন।

নগর ভবন-সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, নিজের মেয়াদকালে বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতে এবং গণমাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সাঈদ খোকন সংবাদকর্মীদের একটি নির্দিষ্ট অংশকে নানাভাবে খুশি রাখার কৌশল নিয়েছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন জনসংযোগ কর্মকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্তার যোগসাজশে প্রায় ৩২ থেকে ৩৩ জন সংবাদকর্মীকে কাপ্তানবাজারের মুরগিপট্টিসহ বিভিন্ন মার্কেটে ছোট-বড় দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে বিশেষ উপঢৌকন প্রদানের মাধ্যমে একটি অনুগত বলয় গড়ে তোলা হয়। মেয়রের সুনজরে থাকা এই চিহ্নিত অংশটি সে সময় নগর ভবনের হিসাব শাখায় ঠিকাদারদের বিল ছাড় করানো থেকে শুরু করে টেন্ডার তদবিরেও প্রভাব বিস্তার করত বলে জনশ্রুতি রয়েছে।

সামনে আরও আইনি জটিলতা সংশ্লিষ্টদের মতে, ব্যক্তিগত আনুকূল্য ও সুবিধা দিয়ে যে সাময়িক বলয় তৈরি করা হয়েছিল, ক্ষমতার পটপরিবর্তনের পর তা আর কোনো কাজে আসেনি। পেশাদার গণমাধ্যম এখন আইনি প্রক্রিয়া ও তথ্যের ভিত্তিতেই সংবাদ পরিবেশন করছে।

আইনজ্ঞ ও বিশ্লেষকদের ধারণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ২৭টি মামলার পাশাপাশি সাঈদ খোকনের মেয়র থাকাকালীন সময়ের দুর্নীতি ও অনিয়মের ফাইলগুলোও এখন পুরোদমে সচল হতে পারে। ইতিপূর্বে আদালত তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার অনুমোদন দিয়েছে। আগামী দিনগুলোতে কাপ্তানবাজারসহ বিভিন্ন মার্কেটে অবৈধ দোকান বরাদ্দ ও অর্থ আত্মসাতের অভিযোগে নতুন মামলা হলে আইনি লড়াইয়ে সাঈদ খোকনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট