শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত? স্টেশনের নীরব মৃত্যু: বুবি হত্যাকাণ্ডে উন্মোচিত প্রান্তিক জীবনের নিরাপত্তাহীনতা হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকীতে আইনজীবীদের শ্রদ্ধা কারাগারে বাড়ছে বন্দি মৃত্যু: চিকিৎসক-অ্যাম্বুলেন্স সংকটে সময়মতো মিলছে না জরুরি চিকিৎসা আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এক পুলিশ কর্মকর্তা ও সাবেক তিন সচিবকে ।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এক পুলিশ কর্মকর্তা ও সাবেক তিন সচিবকে ।

ডেস্ক নিউজ আদালত বার্তা:১২ মে ২০২৩।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়। তারা সকলেই দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী ০৫ বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির সদস্য পদে নিয়োগ পাওয়া ৪ জন হলেন- সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী ও সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।

সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিআরএল ভোগরত প্রাক্তন অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) মোহা. শফিকুল ইসলাম (বিপি নম্বর ৬২৮৯০২০৯১৪), বিপিএম (বার)-কে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews