শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
দেওয়ানি ডিক্রি বহাল থাকলে রাজস্ব কর্মকর্তা তা উপেক্ষা করে জমির রেকর্ড বাতিল বা দখল নিতে পারেন না প্রত্যক্ষ সাক্ষী ছাড়াই পারিপার্শ্বিক সাক্ষ্যে অপরাধ প্রমাণ সম্ভব: হাইকোর্ট ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ফের ককটেল বিস্ফোরণ: আহত ১ আইনজীবী, আটক ১ দেশভাগের আগে ঢাকার জনমিতি: জেলায় মুসলিম, শহরে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালো ভারত; ‘নিজ ইচ্ছায় ভ্রমণ আলাদা বিষয়’ সাত খুন মামলার আপিল শুনানি শুরু: হাইকোর্টের দেওয়া ২৬ আসামির দণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করতে হলে রায়-আদেশ ভঙ্গের সন্দেহাতীত প্রমাণ দিতে হবে: হাইকোর্ট আরজির বাইরে গিয়ে বিবাদীপক্ষের বক্তব্য বিবেচনায় আরজি খারিজ অবৈধ: হাইকোর্ট

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ জুন ২০২৪
টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ (নিলাদ্রী) লেক, বারেকটিলা, শিমুলবাগানসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন)টাঙ্গুয়ার হাওরের ছবি 

বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসন এই নির্দেশনা প্রদান করে।

তাহিরপুর উপজেলা সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে তাহিরপুর উপজেলার সকল পর্যটনকেন্দ্র।

তাহিরপুর এলাকার হাউজবোট মালিক পক্ষের লোকজন বলেন, টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে। তারা ভেবেছিলেন ঈদের পরে ট্রিপ শুরু করবে । তাদের নৌকা বুকিংও ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান পোহাতে হবে।
টাঙ্গুয়ার হাওরে যত বেশি পানি ততই সুন্দর। কিন্তু বন্যার এই সময়ে টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞায় অনেক পর্যটক এই সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবে। হাউজ ভোটের অনেক ট্রিপ বাতিল করেছে। ঈদের এই সময়ে কেউ চায় না তাদের ট্রিপ বাতিল হোক। কিন্তু বিধিবাম, কিছুই করার নেই।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বিষয়টি নিশ্চিত বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট