মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪।

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের টি এ রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি।’

তাহেরী বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল। কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি।’

ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গাড়িতে ঢিল নিক্ষেপ করে গাড়ির সামনের ও এক পাশের কাচ ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন তাহেরী। কিন্তু কে বা করা করেছে, সেটা তিনি স্পষ্টভাবে বলতে পারেননি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তাঁকে বলেছি অভিযোগ দিতে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট