শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ২৯ অক্টোবর ২০২৫

ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। সম্মানিত যাত্রীসাধারণকে নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুই পথচারী আহত হোন। এরপর থেকে ওই জায়গায় ধীর গতিতে চলছে মেট্রোরেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট