রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে!

শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩০ মার্চ ২০২৩।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ (পিএসআই) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্ট (ডিপি ওয়ার্ল্ড) চট্টগ্রাম বন্দরকে একসময় কাউন্ট করতো না; এখন তারা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায়; পার্টনার হতে চায়।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রামে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত ‘চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কর্মচারীদের অবদান’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা চট্টগ্রাম বন্দরকে এমন জায়গায় নিয়ে গেছেন, আমাদের কাছে এত বিনিয়োগ; আমরা কাকে দেব; কাকে দেব না—এরকম একটি অবস্থা হয়ে গেছে। মাতারবাড়ীতে আমরা টেন্ডার করেছি; সেখানে আমেরিকাসহ পৃথিবীর বড় বড় দেশ সবাই আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে সবাই বাংলাদেশকে সমীহ করে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মো. আজিম এবং সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বক্তৃতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট