1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এরদোয়ানের মতো আবারও ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট - আদালত বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার

এরদোয়ানের মতো আবারও ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

এরদোয়ানের মতো আবারও ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট
ডেস্ক নিউজ আদালত বার্তা :২৯ মে ২০২৩।

তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো নিজ দেশে নির্বাচনের পর বাংলাদেশে আবারও শেখ হাসিনা এবং ভারতে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হতে পারেন বলে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইকনোমিস্ট পূর্বাভাস দিয়েছে।

দ্বিতীয় দফা ভোটে এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশিত রোববারের ডেইলি নিউজ লেটারের মুখবন্ধে দ্য ইকনোমিস্ট এর ডিজিটাল এডিটর অ্যাডাম রবার্টস দেশে দেশে নির্বাচনের সম্ভাব্য পরিণতির দিকে ইঙ্গিত দিয়েছেন।

অ্যাডাম রবার্টস লিখেছেন: কয়েক দশক ধরে জিম্বাবুয়ে ও ভারতের সাধারণ নির্বাচন থেকে শুরু করে ফ্রান্স ও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত অনেক নির্বাচন কাভার করে আমি একটি উপসংহারে পৌঁছেছি, যা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সাংবাদিকরা নাটকীয় গল্পের জন্য আকুল, প্রমাণের পরিবর্তন দেখার দিকে ঝুঁকে পড়ি। কারণ এটি ধারাবাহিকতার চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। যখন আমরা একটি বিপর্যয়ের লক্ষণ খোঁজার চেষ্টা করি, তখন আমরা বিরোধী ব্যক্তিত্বদের সম্ভাবনাকে অতিমূল্যায়িত করার ঝুঁকি নিয়ে থাকি, বিশেষ করে কর্তৃত্ববাদী-ঝোঁকযুক্ত গণতন্ত্রে এরকমটা বেশি করি।

“তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধরুন, যিনি দুই দশক ধরে ক্ষমতায় আছেন এবং সদ্য আরেকটি সাধারণ নির্বাচনে জিতেছেন। প্রথম রাউন্ডের ভোটের দুই সপ্তাহ আগে করা এক জরিপে বলা হয়েছিল, তিনি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী দলের কাছে ক্ষমতা হারানোর একটি বাস্তব অবস্থার মুখোমুখি হয়েছেন। আজ ভোট শেষ হয়েছে এবং তিনি ইতিমধ্যে বিজয় ঘোষণা করেছেন। তিনি সম্ভবত ইস্তাম্বুল এবং আঙ্কারার বাইরে অনেক দূরের গ্রামীণ ও স্বল্প শিক্ষিত ভোটারদের সমর্থনে জয়লাভ করেছেন,” বলে মন্তব্য করেন দেশে দেশে নির্বাচন কাভার করে সঠিক বিশ্লেষণের জন্য বিখ্যাত সাংবাদিক অ্যাডাম রবার্টস।

দ্য ইকনোমিস্ট এর ডিজিটাল এডিটর ডেইলি নিউজ লেটারের মুখবন্ধে লিখেছেন: কয়েক সপ্তাহ আগে আমরা মন্তব্য করেছি যে এরদোয়ানের পরাজয় বিশ্বের অন্যান্য অংশের শক্তিশালী শাসকদের কাছে একটি বার্তা পাঠাবে। দুঃখজনকভাবে, এরদোয়ানের বিজয়ও একটি বার্তা পাঠায়। উদাহরণ স্বরূপ, ভারতে নরেন্দ্র মোদি আগামী বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। আমার অনুমান তিনি তুরস্কে এরদোয়ানের জয়ের খবর শুনে উল্লসিত হবেন। একইভাবে, বাংলাদেশের ‘লৌহমানবী’ শেখ হাসিনা, যিনি আজ ক্ষমতায় থাকা অন্য যে কোনও নারীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তিনি ২০২৪ সালের প্রথম দিকে একটি সাধারণ নির্বাচনের মুখোমুখি হবেন। আমার মনে হচ্ছে, উভয়ই নিজ নিজ নির্বাচনের পরও সরকারে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট