1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ - আদালত বার্তা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন? 

ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে
  1. ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ
    নিউজ ডেস্ক আদালত বার্তা : ৫ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রন

ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।’

ফেসবুকে দেয়া ওই পোস্টের কমেন্টে একটি ফর্মও যুক্ত করেছেন তিনি। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামের ওই ফর্মটিতে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক কি হতে পারে সে বিষয়ে পরামর্শ চাওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা ছাড়াও বেশকিছু মতামত চাওয়া হয়েছে।

এদিকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনে অন্তত ১ লাখের বেশি জনমত সংগ্রহের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ জানানো হয়।

দুপুরে রাজধানীর বাংলামোটরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমারা ১ লাখ মানুষের কাছে যাবো। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে মানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। আমরা পরোপুরিভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। ২০২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রতিটি মানুষ নানা মত ধারণ করে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো থেকে কি চায় মানুষ, সে হিসাবেই আমরা নতুন দল গঠন করতে যাচ্ছি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট