1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন?  ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট

মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২১ মে, ২০২৬
দেশের প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রো রেলের ভাড়ায় বিশেষ ছাড় চালু করতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক ও প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রো রেলে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

জানা গেছে, ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন মিলেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করে বিশেষ এই ছাড় প্রদান করা হবে।

এর আগে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মেট্রো রেলে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় ১৫ শতাংশ ভাড়া ছাড় রাখা হয়েছিল। সেই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।
জানা গেছে, ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর হিসাবে, এই বিশেষ ছাড় কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কম আসতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান। আর্থিক বিষয় জড়িত থাকায় নিয়ম মেনেই অর্থ বিভাগের মতামত ও অনুমোদন নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট