শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট

জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত

  • প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫১৩ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ১ জানুয়ারি ২০২৩।

 

 

টানা দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত। তারা দুজনই মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট