1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকা বার নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ জয় - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

ঢাকা বার নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ জয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঢাকা বার নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ জয়
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২ মার্চ, ২০২৪
ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটি নির্বাচনে ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশন  গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কমিশন সূত্রে জানা যায় যে, গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট প্রদান করেন। সে হিসেবে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ।

শুক্রবার (১ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন।

সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।

এছাড়া ১০ টি সদস্য পদে জয়লাভ করেছেন- হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া।

এদের মধ্যে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিএনপি-জামায়াতপন্থি নীল দল থেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয় লাভ করে। ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট