বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,দেশব্যাপী আ.লীগের বিক্ষোভের ডাক

  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫০৭ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,দেশব্যাপী আ.লীগের বিক্ষোভের ডাক।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২১ মে ২০২৩।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল দেশের প্রতিটি ইউনিট বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তৃণমূলের উদ্দেশে এক বার্তায় এ কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

দলের তৃণমূলের উদ্দেশে ওই বার্তায় বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ মে) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব, ইনশাআল্লাহ।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট