সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল গ্রাহক স্বার্থ সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের প্রশ্নেও নির্দেশনা চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠানের সঙ্গে বিএসইসির বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১০৭৪ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে।

এতে প্রতিষ্ঠানগুলোর সিএফওরা শেয়ারবাজারে তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়াবেন বলে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড বিনিয়োগের কথা বলেছেন।

তিনি বলেন, ব্যাংকগুলোসহ আইসিবি নিজস্ব ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পোর্টফোলিওর মাধ্যমে কীভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে কমিশনের কোনো সহযোগিতা লাগলে, তা করা হবে।

তিনি জানান, বিনিয়োগ বাড়ানোর জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবেন জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহ। তিনি আগামী দু-তিন মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য এ দায়িত্ব পালন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট