1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারত  আমাদের কে ২০টি WDM-3D লোকোমোটিভ দিয়েছে। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা,

ভারত  আমাদের কে ২০টি WDM-3D লোকোমোটিভ দিয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ভারত  আমাদের কে ২০টি WDM-3D লোকোমোটিভ দিয়েছে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৮ মে ২০২৩।

 

ভারত থেকে আগত ২০টি WDM-3D লোকোমোটিভ সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছে।। এটি পড়ার আগে আপনাকে আবেগ সরিয়ে টেকনিক্যাল দিক দিয়ে বিষয়টি বুঝতে হবে।।
যারা বলছে যে এই লোকোমোটিভগুলো ভাঙ্গরি, অচল তাই ভারত এগুলো আমাদের দিয়ে দিচ্ছে। আসলে সেটা না। ভারতের কাছে এমন অনেক সচল লোকোমোটিভ আছে যেগুলা তারা স্রেফ বাতিল করে দিবে কারণ তাদের অধিকাংশ রেলপথ বৈদ্যুতিক করা হয়ে গেছে। পলিউশন রোধে এবং উচ্চ গতি পেতে বৈদ্যুতিক ট্রেনের ভূমিকা অনেক। যেহেতু তারা প্রায় সকল রুট ইলেক্ট্রিফিকেশন করে ফেলেছে সুতরাং তারা তাদের ডিজেল চালিত লোকোমোটিভ গুলো স্ক্র‍্যাপ করবে স্বাভাবিক।
কিন্তু এরমধ্যে থেকেই এর আগে ১০টি এবং গতকাল আরো ২০টি WDM-3D লোকোমোটিভ বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিলো যেগুলোর একেকটির দাম সেকেন্ড হ্যান্ড হিসেবে ৮-৯ কোটি করে। তাহলে ৩০টি লোকোমোটিভ এর দাম ২৪০ থেকে ২৭০ কোটি টাকা। এটাকে আপনি বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে দেখতে পারেন যে এতদামের লোকোমোটিভ একদম ফ্রিতে পেয়ে গেল বাংলাদেশ।
অন্যদিকে আপনারা বলছেন যে এগুলো অচল, বাতিল লোকোমোটিভ। কিন্তু আপনি কি জানেন এগুলোর ইকোনমিক লাইফ হিসেব করলে এরা এখনো শিশুই? সবচেয়ে পুরাতন লোকোমোটিভের কমিশন হয়েছে ২০১১ সালে। সবচেয়ে কম বয়সী লোকোটার কমিশন ২০১৫ সালে। মাত্র ৮-১২ বছর বয়সী লোকো এগুলো। অন্যদিকে বাংলাদেশের স্বাধীন হওয়ার আগের লোকোমোটিভ এখনো চলছে পুরোদমে। ১৯৬৫ সালে আসা ৬০ সিরিজের লোকোমোটিভগুলো এখনো ৫৮ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে।
ব্রডগেজ লোকোমোটিভের একটা বড় অংশ ভারতের তৈরি করা লোকোমোটিভ। ৬৪ এবং ৬৫ সিরিজের WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোমোটিভগুলো ভারত থেকে কিনে আনা। WDM-2B (৬৪০১-৬৪১০) এবং WDM-2CA (৬৪১১-৬৪১৩) লোকোমোটিভগুলো যথাক্রমে ২০০১ এবং ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। অন্যদিকে WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোগুলো ২০১২-২০১৩ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। সেই হিসাবে দেখলে ভারত থেকে বাংলাদেশের কেনা WDM-3A লোকোমোটিভগুলোর থেকেও অল্পবয়সী লোকোমোটিভ বাংলাদেশকে ভারত দিলো।
বাংলাদেশ রেলওয়ে দিন দিন বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে রেলের রুটের পরিমাণ। সেই সাথে যাত্রীবাহী ট্রেন বৃদ্ধি, ফ্রেইট ট্রেন চলাচলের পরিমাণ। এই WDM-3D লোকোমোটিভগুলো এযাবৎ কালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ (৩৩০০ হর্স পাওয়ার)। এই লোকোমোটিভগুলো একেকটা ৫০/১০০ লোডের মালবাহী ট্রেনকে ১০০ কিলোমিটার বা তার বেশি গতিতে চালাতে সক্ষম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট