মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয় না : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৩৯ বার পড়া হয়েছে

মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয় না : প্রধানমন্ত্রী
আদালত বার্তা :৭ জুন, ২০২৩
বিএনপি যদি জ্বালাও-পোড়াও করে, অগ্নিসন্ত্রাস করে তাহলে আমেরিকার ভিসা পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না। কেউ ভোটাধিকার কেড়ে নিলে জনগণ ছেড়ে দেয় না, খালেদা জিয়া তার প্রমাণ।
বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি যত চাপ আসুক না কেন ওই চাপের কাছে বাঙালি মাথা নত করে না। আমার দেশের মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করব।
তিনি বলেন, আমরাই আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্র এনেছি। এই গণতন্ত্রিক অধিকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে বাংলাদেশ উন্নত হয়েছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমি বলে দিয়েছি, যত আন্দোলন করে করুক। আমরা কিছু বলব না। আমাদের নজর রাখতে হবে, তারা অগ্নিসন্ত্রাস করেছে কিনা, মানুষের হাত-পা কেটেছে কিনা। সেটা যেন করতে না পারে।
নিজের চোখ ক্যামেরা সবসময় ঠিক রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, বিএনপিকে কেউ নাগরদোলায় বসিয়ে ক্ষমতা দিয়ে যাবে না। জনগণের ক্ষমতা তারা বিশ্বাস করে না। তারা মনে করে অন্য কোথাও থেকে এসে নাগরদোলায় চাপিয়ে কেউ তাদের ক্ষমতায় বসাবে। কেউ দেবে না।
দেয় না। ব্যবহার করে। ব্যবহার করবে। কিন্তু দেবে না ক্ষমতা। এটা হচ্ছে বাস্তবতা।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, শাহজাহান খান, সিমিন হোসেন রিমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট