বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্য, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্য, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত
নিউজ ডেস্ক আদালত বার্তা : এপ্রিল ১, ২০২৫
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্য, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত
গত মাসের শেষ সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মন্তব্য করেছিলেন, “ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড (স্থলবেষ্টিত)। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।”

ড. মুহাম্মদ ইউনুসের এই বক্তব্য নিয়ে ভারতজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি ড. ইউনুসের এই বক্তব্যকে ‘অত্যন্ত অদ্ভুত’ আখ্যা দিয়ে বলেন, “তিনি (ড. ইউনূস) এমন মন্তব্য করার কোনো অধিকার রাখেন না।” তিনি স্পষ্ট করে বলেন, “উত্তর-পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ইতিবাচক আলোচনা ও চুক্তি রয়েছে।”

ভারতীয় এই কূটনীতিক বলেন, “আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত ও এ বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত।”

এদিকে, ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল বাকশি বলেছেন, “ভারত বাংলাদেশ সৃষ্টি করেছিল কিন্তু কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি।” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ, চীন ও পাকিস্তান ‘চিকেনস নেক’ (সিলিগুড়ি করিডোর) ব্যবহার করে ভারতকে চাপে ফেলার ষড়যন্ত্র করছে।”

বাকশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকেও একই কাজ করতে পারি। আমরা সমুদ্রপথের ওপার থেকে তাদের চাপে ফেলতে পারি।”

অন্যদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স (পূর্বে টুইটার) পোস্টে ইউনুসের বক্তব্যকে ‘আপত্তিজনক ও নিন্দনীয়’বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এই মন্তব্য ভারতের কৌশলগত ‘চিকেনস নেক’ করিডোর নিয়ে চলমান নিরাপত্তা ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়।”

শর্মা জোর দিয়ে বলেন, “চিকেনস নেক করিডোরের নিচে ও আশেপাশে শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। একই সঙ্গে এই করিডোর বাইরে বিকল্প পথও অনুসন্ধান করতে হবে। যদিও এ ধরনের বিকল্প তৈরি করা বেশ কঠিন, তবে দৃঢ় সংকল্প ও উদ্ভাবনের আগ্রহ থাকলে, তা অর্জন করা সম্ভব।”

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশ-ভারত-চীন ত্রিমুখী সম্পর্কের জটিলতাকে ফুটিয়ে তুলেছে। কিছু পর্যবেক্ষক মনে করেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা সম্পর্ক ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়ায় ভারতের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে চীনের ‘স্ট্রিং অব পার্লস’ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগকে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।

এই বিবাদ কূটনৈতিক স্তরে সমাধানের সম্ভাবনা দেখা গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ঘটনাটি বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি সংবেদনশীল অধ্যায়ে পরিণত হতে পারে। ভারত ইতোমধ্যেই বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা ও নদীর পানি বণ্টন নিয়ে বেশ কিছু জটিলতা মোকাবিলা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট