1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে সুপ্রিম কোর্টের মামলায় ‘নোটিশ জালিয়াতি’ ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিসের ৬ নির্দেশনা রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না।

রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০৪ জুন ২০২৬

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
বুধবার (৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রমও শেষ হয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। মতিঝিল থেকে উত্তরা অভিমুখী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
সময়সীমা বাড়ানো হলেও নতুন কোনও ট্রেন সংযোজন করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট বিরতি বজায় রেখেই অতিরিক্ত একটি ট্রিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, যাত্রীদের প্রয়োজনের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর্মজীবী ও রাতের যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট