মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আসামির বিনা বেতনে চাকরি ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কারাগারের দুই বন্দির মৃত্যু মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা: ২০ সেপ্টেম্বর ২০২৬

একদিকে মিলনায়তনের ভেতরে ভেসে আসছিল কবিতা ও গানের সুর, অন্যদিকে বাইরে ক্যানভাসে ফুটে উঠছিল পথের ক্লান্তি, ঘরছাড়ার যন্ত্রণা আর বেঁচে থাকার আকুতি। একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিকে ঘিরে এমনই এক আবেগঘন বিকেলের সাক্ষী হলো রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাদুঘর মিলনায়তনে ‘স্মৃতি ’৭১’-এর উদ্যোগে আয়োজিত হয় স্মারক অনুষ্ঠান ‘৭১-এর শরণার্থী জীবন’ ও ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

​জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিন্নাত আরা হক। এরপর একাত্তরের শরণার্থী সংকট এবং মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন ফারুক এইচ খান।

​১৯৭১ সালে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া লাখো শরণার্থীর দুর্বিষহ জীবন, ক্ষুধা, অসুস্থতা আর অনিশ্চয়তার ছবি দেখে গিন্সবার্গ ১৫২ লাইনের এই কবিতাটি রচনা করেছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরণার্থী সংকটের আন্তর্জাতিক স্মৃতির অন্যতম দলিল হয়ে ওঠে।

​অনুষ্ঠানে এই কবিতা থেকে নির্বাচিত অংশ আবৃত্তি করেন মুস্তাক আহমেদ ও নাজনিন পাপ্পু। কবিতাকে কেন্দ্র করে শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া বহুল পরিচিত গানটি কণ্ঠে ধারণ করেন নবনিতা হাবিব চৌধুরি। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মিত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের শরণার্থী’ প্রদর্শিত হয়।

​ এই আয়োজনে আরও ছিল— শরণার্থীদের প্রত্যক্ষ স্মৃতিচারণ,এর মধ্যে ভাস্বর বন্দ্যোপাধ্যায় সেই সময়কার প্রত্যক্ষকরা শরণার্থী  কি হিসাবে  জীবন্ত চিত্র তুলে ধরেন তা ছাড়া  ১৯৭১-এর ৭১টি ঐতিহাসিক আলোকচিত্রের প্রদর্শনী, ছবি আঁকা এবং মুক্তিযুদ্ধের সময় গাওয়া গানের পরিবেশন করেন শাহীন সামাদ।

​আবৃত্তি, গান, প্রামাণ্যচিত্র, প্রত্যক্ষ বয়ান ও চিত্রকলার এই অপূর্ব সমন্বয় একাত্তরের শরণার্থী সংকটকে কেবল অতীত ইতিহাস হিসেবে নয়, বরং মানুষের জীবন্ত স্মৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখার একটি চমৎকার পরিসর তৈরি করে। ‘স্মৃতি ’৭১’-এর এই আয়োজন ইতিহাসের কাছে ফিরে গিয়ে একাত্তরের শরণার্থীদের জীবন, কণ্ঠ ও মানবিক বিপর্যয়ের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য প্রয়াস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট