বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুক আইডি ও পেইজ, জানালেন বিশেষজ্ঞরা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৩০ বার পড়া হয়েছে

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুক আইডি ও পেইজ, জানালেন বিশেষজ্ঞরা

তথ্য-প্রযুক্তি ডেস্ক,আদালত বার্তাঃ৭ জুলাই ২০২৪
এই সাইট Google AdSense বিজ্ঞাপনের ইনটেন্ট লিঙ্ক ব্যবহার করে। AdSense এইসব লিঙ্ক অটোমেটিক জেনারেট করে। লিঙ্কগুলির মাধ্যমে ক্রিয়েটররা উপার্জন করতে পারেন।

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক। কেবল যোগাযোগ রক্ষা নয়, ফেসবুক ব্যবহার করে বাড়ছে অনলাইন ব্যবসা। এমনকি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করছে। তবে প্রায় সময় শোনা যায় ফেসবুক আইডি কিংবা পেইজ বন্ধ বা ‘ডিজেবল’ হয়ে গেছে। অনেকেই এর কারণ জানেন না।

বিবিসির এক প্রতিবেদনে ফেসবুক আইডি বা পেইজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিভিন্ন কারণসহ অন্যান্য বিষয় উঠে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ও আইটি বিশেষজ্ঞ অধ্যাপক আশিকুর রহমান বলেন, ফেসবুক একটি ফ্রি জিনিস। এটা যদি একটা পেইড অ্যাপস হতো, তাহলে হয়তো কর্তৃপক্ষ চেক অ্যান্ড ব্যালেন্স করে ব্লক করার আগে নোটিফাই করতো। এ কারণেই কোন আইডি বা পেজ ব্লক হওয়ার পর ইমিডিয়েট সুরক্ষা পাওয়া যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ফেসবুক সাপোর্ট সিস্টেমে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার কারণে তাদের সাপোর্ট সিস্টেম বেশ ব্যহত হচ্ছে। যে কারণে কোন ধরণের যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে ফেসবকু একাউন্ট বা পেজ ডিজেবল হয়ে যাচ্ছে।

ডিজেবল হয় কেন: অনেকেই জানেন না ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার কিছু নির্দেশনা রয়েছে। একে বলা হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ছয়টি ভাগে বিভক্ত। এগুলো হলো, এক- সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, দুই- নিরাপত্তা, তিন- আপত্তিজনক কনটেন্ট, চার- সত্যতা ও বিশ্বাসযোগ্যতা, পাঁচ- মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি), ছয়. অনুরোধ ও সমাধান।

কমিউনিটি স্টান্ডার্ডের মধ্যে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ সহিংসতা, অপরাধ ও নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গাইডলাইনে বলা আছে, ফেসবুকে কোনো প্রকার টেরোরিজম বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবেনা। এমনকি সহিংসতা, ছড়ানো হচ্ছে বলে রিপোর্ট করা মাত্রই আপলোড করা কন্টেন্টসহ পুরো ফেসবুক পেজ বা গ্রুপ রিমুভ হয়ে যাবে।

এছাড়া আপত্তিজনক কনটেন্ট, হিংসাত্মক বক্তব্য, জাতি অথবা মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলেও তা নিয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এছাড়া ধর্ষণ, মৃতদেহ ও দুর্ঘটনা, নির্যাতনের ছবি বা ভিডিও প্রচার কররেও ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিকুর রহমান বলেন, ফেসবুক তাদের নিয়ম নীতির বিষয়ে বেশ সতর্ক। এসব নীতিমালা না মানলে কিংবা এসব বিষয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যক্তিগত আইডি, পেইজ বা গ্রুপ ডিজেবল করে দেয়।
হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু আমরা অনেক সময় গ্যালারি ফাঁকা করতে গিয়ে বা কখনও ভুল করে গুরুত্বপ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট