1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আইনজীবীদের রিটার্ন দিতে বলেছে বার কাউন্সিল - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

আইনজীবীদের রিটার্ন দিতে বলেছে বার কাউন্সিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

আইনজীবীদের রিটার্ন দিতে বলেছে বার কাউন্সিল
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ১৩ ডিসেম্বর, ২০২৩
সদস্য আইনজীবীদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভ ও নবায়নে রিটার্ন জমার প্রমাণপত্র লাগে। সে জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে সদস্যদের এই শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর সংস্থার সচিব ওয়াহিদুজ্জামান শিকদার এ নোটিশ জারি করেছেন। এর আগে অবশ্য গত অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পেশাজীবী সংগঠনের সদস্যদের রিটার্ন জমা বাধ্যতামূলক থাকার বিষয়টি অবহিত করা হয়। এর পাশাপাশি রিটার্ন জমার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।
বর্তমানে ৪৩ ধরনের সরকারি–বেসরকারি সেবা গ্রহণ করার ক্ষেত্রে রিটার্ন জমা বাধ্যতামূলক। এর মধ্যে একটি হলো পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়ন—পেশাজীবীদের মধ্যে আছেন চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আইনজীবী ইত্যাদি।
এবার আয়কর রিটার্ন জমার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ব্যক্তিশ্রেণির রিটার্ন জমার শেষ দিন। এই সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করের পরিমাণ বাড়বে, আবার জরিমানাও দিতে হবে।
যেসব সেবায় রিটার্ন জমা বাধ্যতামূলক, সেগুলোর মধ্যে আছে-
নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের;
ব্যক্তি কর্তৃক সেবা বা পণ্য গ্রহণকালে ওই পণ্য বা সেবা সরবরাহকারীর;
ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা, সোসাইটি ও সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে;
অভিজাত ক্লাবের সদস্য হতে;
স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে বা বহাল রাখতে;
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে গঠিত কর্তৃপক্ষ বা অন্য সিটি করপোরেশন, পৌরসভায় অনুমোদনের জন্য ভবন নকশার আবেদন দাখিলকালে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট