রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা

একাত্তরে সংঘটিত পাকিস্তানি নারকীয় গণহত্যার ঘটনা তদন্তে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত বাংলাদেশে কাজ করবে একটি ইউরোপীয় প্রতিনিধিদল

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৬০ বার পড়া হয়েছে

একাত্তরে সংঘটিত পাকিস্তানি নারকীয় গণহত্যার ঘটনা তদন্তে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত বাংলাদেশে কাজ করবে একটি ইউরোপীয় প্রতিনিধিদল।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২২ মে ২০২৩।

একাত্তরে সংঘটিত পাকিস্তানি নারকীয় গণহত্যার ঘটনা তদন্তে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত বাংলাদেশে কাজ করবে একটি ইউরোপীয় প্রতিনিধিদল, যেখানে নেতৃত্ব দিচ্ছেন নেদারল্যান্ডের প্রাক্তন পার্লামেন্ট মেম্বার হ্যারি ভ্যান বোমেল। ইউরোপীয় বাংলাদেশ ফোরামের (ইবিএফ) উদ্যোগে গণহত্যা তদন্তে এই মিশন চলছে।
european bangladesh forum
ইবিএফ এর প্রতিনিধি দলটি বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে সাক্ষাত করবে…
এই মিশনে আরও থাকছেন গণহত্যা বিষয়ক বিজ্ঞানী অ্যান্থনি হোলস্ল্যাগ (ভিইউ), রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ ইবিএফ চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ এবং ডাচ ইবিএফ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী সংঘটিত গণহত্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা এই মিশনের লক্ষ্য।

ইবিএফ এর প্রতিনিধি দলটি বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে সাক্ষাত করবে। এছাড়া দলের সদস্যরা রাজধানী ঢাকা ও দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের আশেপাশের বেশ কয়েকটি গণহত্যা ক্ষেত্র ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবে।
একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যখন সবাই সোচ্চার এবং সবাই যখন বিষয়টির প্রতি মনোযোগ দিচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশে আসছে এই মিশন।

পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বীকৃতির জন্য সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুই সদস্য মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পেশ করেছেন। ওই প্রস্তাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই গণহত্যা নিয়ে যুক্তরাজ্যেও আলোচনা হয়েছে। প্রতিনিধি দলের নেতা ভ্যান বোমেলের মতে, “এই গণহত্যায় ডাচদের স্বীকৃতি প্রাসঙ্গিক কারণ, তারা নেদারল্যান্ডস বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি।”

এই তথ্যানুসন্ধান মিশন তাদের অনুসন্ধান নিয়ে ডাচ সরকার ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপন করবে। ইবিএফ তাদের প্রাপ্ত ফলাফল নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট