1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নারীশক্তি ও প্রযুক্তির সমন্বয়ে হবে স্মার্ট বাংলাদেশ: পলক - আদালত বার্তা
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ

নারীশক্তি ও প্রযুক্তির সমন্বয়ে হবে স্মার্ট বাংলাদেশ: পলক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নারীশক্তি ও প্রযুক্তির সমন্বয়ে হবে স্মার্ট বাংলাদেশ: পলক।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ২৬ জানুয়ারি ২০২৪।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একটা দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য অর্ধেক শক্তি দিয়ে কাজ করলে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করলেই সেই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যায়। তাই দেশের নারীশক্তিকে প্রযুক্তির সমন্বয়ে আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটোরের সিংড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন হার পাওয়ার শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার ৫৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুধু ঢাকা কেন্দ্রিক নয় উল্লেখ করে তিনি বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রথমে ‘সি পাওয়ার’ নামে একটা পাইলট প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটি প্রকল্পের প্রস্তাব দেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা খুশি হয়ে প্রকল্পের অনুমোদন দেন এবং নিজেই নামকরণ করেন ‘হার পাওয়ার’।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট