1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান : ছুটির দিনে বসল হাইকোর্ট - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান : ছুটির দিনে বসল হাইকোর্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান : ছুটির দিনে বসল হাইকোর্ট
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২ মে ২০২৪
ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখায় পাওনা টাকা আদায়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এনবিআরের অভিযান পরিচালনার প্রেক্ষিতে মহান মে দিবসের ছুটির দিনে বসেছিলেন হাইকোর্ট।

ব্র্যাক ব্যাংক ও অন্য দুটি কোম্পানির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের অনুমতি নিয়ে গতকাল বুধবার (১ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বসেন।
আদালতে ব্র্যাক ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকার পরও কোনও ধরনের নোটিশ না দিয়ে এনবিআরের ১৫ জনের টিম রাতভর অভিযানের নামে তল্লাশি চালায়। তারা ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের ভয়ভীতি, হুমকি প্রদর্শন করেন। রাত ১২টা পর্যন্ত ব্র্যাকের কর্মকর্তাদের আটকে রাখেন।

এসময় ব্র্যাক ব্যাংকের আইনজীবী ব্যাংকের গুলশান শাখায় উল্কা গেমস লিমিটেডের নামে থাকা হিসাব ফ্রিজ থাকার বিষয়টিও আদালতে উপস্থাপন করেন।

শুনানি নিয়ে হাইকোর্ট আগামী রোববার (৫ মে) পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় উল্কা গেমস লিমিটেডের নামে থাকা হিসাবের লেনদেন স্থগিত করেন। এছাড়া এই মামলায় এনবিআরকে পক্ষভুক্ত করেন।
আইনজীবী মিনহাজুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আদালত আমার কাছে জানতে চেয়েছেন প্রকৃতপক্ষে মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় কী ঘটেছিল। আমি রোববার (৫ মে) আদালতে লিখিতভাবে এসব তথ্য জানাবো। এই মামলার পরবর্তী শুনানি হবে রোববার।
আদালতে ভারতীয় কোম্পানি মুনফ্রগের পক্ষে ছিলেন ব্যারিস্টার আনিতা গাজী রহমান।
প্রসঙ্গত, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় উল্কা গেমস লিমিটেডের নামে থাকা হিসাব ২০২৩ সালের ২৮ ডিসেম্বর থেকে ফ্রিজ করা ছিল। সিআইসির কাছে গোয়েন্দা তথ্য ছিল টাকা দেশের বাইরে পাচার হয়ে যেতে পারে। সে কারণে হিসাব সচল করে টাকা আদায়ে কর অঞ্চল-১৫ কে নির্দেশনা দেয় সিআইসি।

আদেশ পেয়ে গুলশান শাখায় যান কর্মকর্তারা। তবে টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা ব্যাংকে অবস্থান করেও টাকা ছাড়াই শাখা ত্যাগ করতে বাধ্য হন কর কর্মকর্তারা। টাকা না পেলেও লিখিত ব্যাখ্যা নিয়ে যায় কর অঞ্চল-১৫ এর কর্মকর্তারা। একইসঙ্গে এনবিআর মনে করছে— ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ।

জানা গেছে, লিগ্যাল প্রক্রিয়ায় সরকারের পাওনা আদায়ে এনবিআরের একটি বিশেষ টিম অভিযানে যায়। কিন্তু ওই কোম্পানির অভ্যন্তরীণ সমস্যায় উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে মামলা চলমান রয়েছে।

ওই অজুহাতে টাকা ছাড় করতে রাজি নয় ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু এনবিআরের পাওনার সঙ্গে ওই মামলার কোনো যোগসাজশ নেই। করের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সে কারণে এনবিআর চেয়ারম্যানের লিখিত অনুমোদন নিয়েই রাজস্ব আদায় করতে গেছে বিশেষ টিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট