রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১১৫৪ বার পড়া হয়েছে

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা
ডেস্ক নিউজ আদালত বার্তাঃ১০ ডিসেম্বর ২০২২।
রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাত এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘোষণা আসে।

দলের পক্ষ থেকে বগুড়া-৬ সংসদ সদস্য গোলাম সিরাজ এই ঘোষণা দেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এমপিরা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া সাত এমপি হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’

তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট