1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সময়মতো মনোনয়ন জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ডিসেম্বর ১৩, ২০২৩
নির্বাচনে প্রার্থী হতে যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে একাধিক রিট আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা যাদের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর নেই তাদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। অন্যদের আবেদন আগামীকাল শুনবেন আদালত।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এর মধ্য যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কেউ হাইকোর্টে রিট আবেদন করেন।
সময়মতো মনোনয়ন জমা দিতে না পারা ব্যক্তিদের বিষয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, সময়মতো হাজির হয়ে যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট নির্দেশনা দিলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। ইসির অতিরিক্ত সচিবের এমন বক্তব্যের পর হাইকোর্টের পক্ষ থেকে এমন আদেশ এলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট