শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১০৩৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এ কারণে তার বাইপ্যাপ সাপোর্ট, অর্থাৎ নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট খুলে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার বেলভিউ নার্সিং হোম কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে ভর্তি ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়।

বেলভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, আগের মতো করোনাভাইরাসের চিকিৎসা চলছে সৌমিত্রের। কয়েক দিন ধরে যে ওষুধ দেয়া হচ্ছিল তা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত তাকে দুবার প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইকো, ইসিজি ও রক্ত পরীক্ষা হয়েছে। এমআরআই করা হয়েছে নতুন করে। বুধবার (১৪ অক্টোবর) আবারও করোনাভাইরাস পরীক্ষা করা হবে। সঙ্কট না কাটলেও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌমিত্রের মেয়ে পৌলমী বসু বলেন, ‘বাবা আগের চেয়ে ভালো। অবস্থা খানিকটা স্থিতিশীল। ১ শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সকালে বাই-প্যাপ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। এই মুহূর্তে বাবাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না চিকিৎসকরা।’

করোনাভাইরাসে আক্রান্তের পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে গত মঙ্গলবার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। গত শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সোমবার (১২ অক্টোবর) হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, সৌমিত্রের প্রস্টেট ক্যান্সার নতুন করে তার ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়েছে পড়েছে। মূত্রথলিতেও সংক্রমণ হয়েছে। এরপরই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট