মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক রাষ্ট্র, রাজনীতি ও আইন অঙ্গনের প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোকের ছায়া

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১০৫৫ বার পড়া হয়েছে

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। শুধু বিপথগামী সেনাসদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানান।

এ ছাড়া এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানান। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews