1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা ও তার এক ‘আশ্রয়দাতাকে’ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা ও তার এক ‘আশ্রয়দাতাকে’ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা ও তার এক ‘আশ্রয়দাতাকে’ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭ এপ্রিল ২০২৩।

ঢাকার আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা ও তার এক ‘আশ্রয়দাতাকে’ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে তার আশ্রয়দাতার নাম-পরিচয় এখনো জানায়নি পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গেফতারে অভিযান চালানো হচ্ছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।
গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ছিনিয়ে নেওয়া পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট