শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ কাপ্তাই হ্রদে জেলেদের প্রাণরক্ষায় ৬৬ বজ্র নিরোধক নিরাপত্তার নতুন উদ্যোগ, তবে প্রয়োজন আগাম সতর্কবার্তাও বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি? ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবীর জীবনাদর্শে শান্তি, মানবতা ও ন্যায়ের আহ্বান ১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি?

না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৩
‘না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা
‘না ভোটের’ বিধান চালু চান নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এই প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সংস্কার কমিশনকে দেওয়া লিখিত প্রস্তাবনায় ইসির কর্মকর্তারা উল্লেখ করেন, নির্বাচনে ‘না ভোট’ প্রদানের সুযোগ নাগরিকদের ক্ষমতায়নকে সংহত করবে যা প্রকৃত নেতৃত্ব বাছাই করার সুযোগ সৃষ্টি করবে। আমাদের উন্নত গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে হলে অবশ্যই ‘না ভোট’ এর বিধান চালু রাখতে হবে। এক্ষেত্রে না ভোটের পরিমান সংখ্যাগরিষ্ঠ হলে পুনঃনির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারবো।

‘না ভোট’এর বিধান পুনরায় চালু করার যৌক্তিকতা হিসেবে ইসি কর্মকর্তারা জানান, সঠিক প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলের দায়বদ্ধতা বৃদ্ধি করবে, প্রার্থীদের ওপর চাপ তৈরি করে, যাতে তারা তাদের নির্বাচনী প্রচারণা এবং কাজের মান উন্নত করে। যদি ভোটাররা দেখে যে কোনো প্রার্থীই যোগ্য নয়, তারা ‘না ভোট’ দিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, যা পরবর্তী নির্বাচনে প্রার্থীদের দায়িত্বশীল হওয়ার উৎসাহ দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট