রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৭১ বার পড়া হয়েছে

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?
নিউজ ডেস্ক আদালত :২ আগস্ট, ২০২৩
বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর সরকারি দল ও প্রশাসনের হামলা-মামলা-গ্রেপ্তার নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি।
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বুধবার (২ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের কাছে তুলে ধরেছি।’
এ ছাড়া গত ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‌্যাব এবং সরকারি দল যেভাবে আক্রমন করেছে তা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘আমরা কূটনীতিদের বলেছি জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই উল্টো মামলা করা হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে চলমান আন্দোলন জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে। প্রযোজনে তারা প্রতিরোধ করবে।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেনমার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপকাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, চীনের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, ডেনমার্কের প্রতিনিধি, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাসের প্রতিনিধি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট