রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

নিউজ ডেস্ক আদালত বার্তা,০৯ নভেম্বর ২০২৫

মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদশে জানানো হয়েছে এ তথ্য

ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।

ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করলেও এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি অফিস আদেশে। 

এদিকে ডিএমটিসিএল সূত্র বলছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতা হতে পারে, এ ধরনের আশঙ্কা থেকেই হয়তো মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে। আর এরইমধ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো ওই ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে অনলাইন মাধ্যমে

এ অবস্থায় নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ কারণেই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews