বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রের চাকা ঘুরুক, কিন্তু মানুষ যেন তার নিচে না পড়ে ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব।

  • প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৪৪ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব।

সুজন তালুকদার সিনিয়র রিপোর্টার আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৩।
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১০টায় শুরু হয়ে আখেরি মোনাজাত চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।
মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ যোবায়ের। গত দুই দিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করা হলেও মোনাজাত পরিচালনা হয় বাংলায়।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিতে পূর্ণ হয়ে যায় তুরাগের মূল মাঠের বাইরে আশপাশের পুরো এলাকা। ভোর রাত থেকে শীত উপেক্ষা করে ইজতেমায় যেতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিমানবন্দর থেকে শুরু করে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী এলাকারা কয়েক কিলোমিটার জুড়ে সবত্রই ছিল লোকে-লোকারণ্য।
রাস্তাঘাট ভবনের ছাদ যে যেখান থেকে পেরেছে মোনাজাতে অংশ নেয়। এছাড়া শত শত মানুষ যারা সময় মতো পৌঁছাতে না পেরে বাস ট্রেনে বসেই বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মোনাজাতের সাথে শরিক হয়।
ফজরের নামাজের আগেই ময়দান ছাড়িয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আশপাশের সড়কও। নামাজের পর হেদায়েতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।
এদিকে, আখেরি মোনাজাত পর্যন্ত আব্দুল্লাপুর ও টঙ্গির কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। চার দিন বিরতির পর ২০ জানুয়ারি ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট